ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কারওয়ান বাজারে কাভার্ডভ্যান চাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১১:১৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১১:১৮:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
কারওয়ান বাজারে কাভার্ডভ্যান চাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত ছবি সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমান রাইন (বয়স ২০-এর কোঠায়)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সজিব নামে তার এক সঙ্গী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারের বাটা শোরুমের সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাইন মোটরসাইকেল চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান এবং ভ্যানটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
 

নিহত রাইনের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন।
 

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও চালকের সহকারী তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।