ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

অশালীন আচরণের ভিডিও ভাইরাল: পঞ্চগড় সদর হাসপাতালের আরএমও সাময়িক বরখাস্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৩:২৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৩:২৭:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
অশালীন আচরণের ভিডিও ভাইরাল: পঞ্চগড় সদর হাসপাতালের আরএমও সাময়িক বরখাস্ত

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোগীর স্বজনদের সঙ্গে তার অশালীন ও অপেশাদারসুলভ আচরণের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, এ ধরনের আচরণ সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুসারে অসদাচরণ হিসেবে গণ্য। এ কারণে নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য থাকবেন।
 

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভিডিওটি তার দৃষ্টিগোচর হওয়ার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছিল। মন্ত্রণালয় থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে গত রোববার মেইলে বরখাস্তের নির্দেশনা পাঠানো হয়।
 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, ধর্ষণের শিকার এক শিশু রোগীর স্বজনদের প্রতি ডা. কাশেম অশালীন ভাষায় কটূক্তি ও হুমকি দিচ্ছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিকমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় উঠেছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।