ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

প্রতিদিন কুরআন পড়ার গুরুত্ব ও ফজিলত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ১০:৫০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১০:৫০:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫০ বার পঠিত
প্রতিদিন কুরআন পড়ার গুরুত্ব ও ফজিলত ছবি সংগৃহীত

কুরআনুল কারীম হলো আল্লাহর কালাম, মানবজাতির জন্য সর্বোত্তম হিদায়াত। প্রতিদিন কুরআন তিলাওয়াত করা একজন মুমিনের জন্য শুধু ইবাদতই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ও প্রশান্তি এনে দেয়।

কুরআন পড়ার গুরুত্ব- 

> কুরআন হলো সঠিক পথের দিশারি।

> নিয়মিত কুরআন তিলাওয়াত করলে হৃদয় পরিশুদ্ধ হয়, গোনাহ মাফ হয়।

> দুনিয়া ও আখিরাতে সফলতার নিশ্চয়তা পাওয়া যায়।
 

আল্লাহ তাআলা বলেন:
“নিশ্চয়ই এই কুরআন সে পথ প্রদর্শন করে, যা সবচেয়ে সঠিক; এবং মুমিনদের জন্য সুসংবাদ দেয় যারা সৎকর্ম করে যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।”
(সূরা আল-ইসরা, ১৭:৯)

“আর আমি কুরআনকে সহজ করেছি স্মরণের জন্য; অতএব কেউ কি আছে স্মরণ করার?”

(সূরা ক্বামার, ৫৪:১৭)
 

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং শেখায়।”
(সহিহ বুখারি, হাদিস: ৫০২৭)

তিনি ﷺ আরও বলেছেন:

“যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পাঠ করে, তার জন্য একটি নেকি হবে। আর প্রতিটি নেকি দশগুণ বৃদ্ধি পাবে। আমি বলছি না ‘আলিফ-লাম-মীম’ একটি অক্ষর; বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মীম একটি অক্ষর।”
(সুনান তিরমিজি, হাদিস: ২৯১০)

প্রতিদিন কুরআন পড়ার উপকারিতা -

১) অন্তরে প্রশান্তি ও সুকোমলতা আসে।
২) দুঃখ-কষ্ট থেকে মুক্তি ও হৃদয়ে শক্তি তৈরি হয়।
৩) আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া লাভ হয়।
৪) কিয়ামতের দিনে কুরআন পাঠককে সুপারিশ করবে।


তাই আসুন, প্রতিদিন অন্তত কিছুটা সময় বের করি কুরআন তিলাওয়াতের জন্য। অল্প হলেও নিয়মিত পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে এর মাধ্যমে আমাদের অন্তর আলোকিত হবে এবং আখিরাতে আমরা এর বরকতে সফলকাম হবো ইন শা আল্লাহ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।