ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

হিলিতে শিক্ষক মাসুদুর রহমানের বহিষ্কারের দাবিতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০২:৩৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০২:৩৬:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
হিলিতে শিক্ষক মাসুদুর রহমানের বহিষ্কারের দাবিতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ সংগৃহীত ছবি
 

দিনাজপুরের হিলিতে শিক্ষক মাসুদুর রহমানের বিরুদ্ধে নির্যাতন, অশ্লীল গালিগালাজ ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসার ছাত্ররা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আলজামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিল বের করে হিলি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টেশন রোডস্থ প্রধান কার্যালয়ের সামনে এসে তারা অবস্থান নেন।
 

অভিযোগে বলা হয়েছে, শিক্ষক মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে ছাত্রদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন, ব্যবহার করেছেন অশ্লীল ভাষা এবং শিক্ষার্থীদের কাছ থেকে অর্থও হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি ‘জুনাইদ’ নামের এক শিক্ষার্থীকে মারধর ও গলায় পা তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ আরও বাড়ে। শিক্ষার্থীরা বলেন, ওই শিক্ষককে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে।
 

পরিস্থিতি শান্ত করতে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা মিছিল শেষ করে ফিরে যান। পরে প্রশাসনিক সিদ্ধান্তে হেফজ বিভাগ ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং দুপুরের পর থেকে শিক্ষার্থীদের মাদ্রাসা ত্যাগের নির্দেশ দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।