ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চুয়াডাঙ্গায় অভিনব মিটার চুরি: মুক্তিপণের বিনিময়ে ফেরত দিচ্ছে চোরচক্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:৪৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:৪৭:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
চুয়াডাঙ্গায় অভিনব মিটার চুরি: মুক্তিপণের বিনিময়ে ফেরত দিচ্ছে চোরচক্র ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক মিটার চুরির নতুন কৌশলে বিপাকে পড়েছেন গ্রাহকরা। খুঁটি থেকে মিটার খুলে নেওয়ার পর সেখানেই মোবাইল নম্বর লিখে রেখে যাচ্ছে চোরচক্র। পরে ওই নম্বরে যোগাযোগ করলে চাওয়া হচ্ছে মুক্তিপণ। টাকা পাঠালে কখনও ফেরত মিলছে মিটার, আবার অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।

গত কয়েক রাতের ব্যবধানে চুয়াডাঙ্গার হাতিকাটা, আলুকদিয়া ও ভালাইপুর এলাকা থেকে প্রায় অর্ধশত থ্রি-ফেজ বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ দায়ের হয়েছে এবং থানায় জিডিও হয়েছে। তবে এখনো কেউ আইনের আওতায় আসেনি।

স্থানীয়রা জানিয়েছেন, ৪ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিকাশ বা নগদে আদায় করছে চোরচক্র। কেউ কেউ টাকা দিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে মিটার ফিরে পাচ্ছেন, আবার কেউ টাকা দিয়েও পাচ্ছেন না। এতে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন এলাকায় একই ধরণের ঘটনা ঘটছে বলে জানা গেছে। এক রাতে একসাথে ২০টিরও বেশি মিটার চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশের উদাসীনতার সমালোচনা করছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জোনাল ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, চুরি হওয়া মিটার ব্যবহার করা সম্ভব নয় কারণ এগুলো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে সিল করা থাকে। তবে গ্রাহকদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে একটি চক্র।

চুয়াডাঙ্গার সিআইসি পরিদর্শক মোহাম্মদ সামসুদ্দোহা জানান, পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং খুব দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।