ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঢাকা বিমানবন্দরে পাকস্থলীতে লুকানো এক হাজার ইয়াবাসহ যাত্রী আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ঢাকা বিমানবন্দরে পাকস্থলীতে লুকানো এক হাজার ইয়াবাসহ যাত্রী আটক ইয়াবাসহ আটক যাত্রী মো. রাজু মোল্লা। ছবি: সংগৃহীত
 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা বহনের সময় এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার রাতে কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে অভিযান চালিয়ে রাজু মোল্লা (৩২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তার শরীরে বহন করা ইয়াবার সংখ্যা এক হাজার বলে নিশ্চিত করেছে পুলিশ।
 

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকার বলাকা ভবনের উত্তর পাশে রাজু মোল্লাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় তার শরীরে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে স্কচটেপ মোড়ানো প্যাকেটগুলো বের করা হয়। প্রতিটি প্যাকেটে ইয়াবা ট্যাবলেট ছিল, যা খুলে মোট এক হাজার ট্যাবলেট উদ্ধার করা হয়।
 

ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, “বিমানবন্দর ঘিরে যেকোনো অবৈধ কার্যক্রম রোধে আমরা সতর্ক অবস্থানে আছি। আন্তর্জাতিক বিমানবন্দরকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।