ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নেপালে বিক্ষোভের নেতৃত্বে জেন-জি: ‘পরিপক্ব হতে সময় লাগবে’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১১:০৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১১:০৬:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
নেপালে বিক্ষোভের নেতৃত্বে জেন-জি: ‘পরিপক্ব হতে সময় লাগবে’ ছবি: সংগৃহীত

নেপালে সরকারবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মের (জেন-জি) নেতারা স্বীকার করেছেন যে তারা এখনও দেশ পরিচালনার মতো পরিপক্ব নন এবং নেতৃত্ব দেওয়ার জন্য সময় প্রয়োজন। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের পদত্যাগের মধ্যেও চলমান অস্থিরতার প্রেক্ষাপটে তরুণদের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগ তুলেছেন তারা। জেন-জি নেতা দিবাকর দঙ্গল গণমাধ্যমকে বলেন, “আমরা এখনো দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্য নই। যথেষ্ট পরিপক্ব হতে আমাদের সময় লাগবে। তবে বিভিন্ন পক্ষ আমাদের ভেঙে ফেলার চেষ্টা করছে।”
 

তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি ভুল ধারণায় অনুপ্রবেশ করে তরুণদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। “এই রক্তপাত পুরনো নেতাদের কারণে। মানুষ যদি রক্তপাত শুরু করে, তা তারা সহ্য করতে পারবে না,” বলেন দিবাকর। তিনি স্পষ্ট করেন, তরুণরা রক্তপাত চায় না এবং তারা সংসদ ভাঙার দাবি জানালেও সংবিধান বাতিল করতে চান না।
 

এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নেপালের চলমান আন্দোলন ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা’ ছিনতাই করেছে বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা। এনডিটিভি জানিয়েছে, আন্দোলনের মূল লক্ষ্য ছিল জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতি প্রতিরোধ। আন্দোলনকারীরা এক বিবৃতিতে জানায়, তাদের আন্দোলন অহিংস ও শান্তিপূর্ণ নাগরিক সম্পৃক্ততার নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাগরিকদের সুরক্ষা এবং সরকারি সম্পত্তি রক্ষায় সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
 

বিবৃতিতে আরও বলা হয়েছে, বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন কোনো বিক্ষোভের পরিকল্পনা নেই এবং প্রয়োজনে সামরিক বাহিনী ও পুলিশকে কারফিউ কার্যকরের আহ্বান জানানো হয়েছে। আন্দোলনের উদ্দেশ্য কখনোই সাধারণ মানুষের জীবন ব্যাহত করা বা অন্যদের শান্তিপূর্ণ উদ্যোগের অপব্যবহারের সুযোগ দেওয়া নয় বলেও উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।