ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

জাবিতে জাকসু নির্বাচনে ভিপি প্রার্থিতা বাতিল অমর্ত্য রায়ের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১০:৩০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১০:৩০:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
জাবিতে জাকসু নির্বাচনে ভিপি প্রার্থিতা বাতিল অমর্ত্য রায়ের ছবি সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
 
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুসারে অমর্ত্য রায় ভোটার এবং প্রার্থী হিসেবে অযোগ্য বিবেচিত হয়েছেন। ফলে প্রার্থী ও ভোটার তালিকা থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।

গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরাই শিক্ষার্থী সংসদের সদস্য, ভোটার এবং প্রার্থী হওয়ার যোগ্য। সেখানে বলা হয়েছে, স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬ বছর এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা সর্বোচ্চ ২ বছর শিক্ষার্থী সংসদের ভোটার হতে পারবেন। তবে ফার্মেসি বিভাগের কোর্স ৫ বছর মেয়াদি হওয়ায় তাদের জন্য এ সময়সীমা সর্বোচ্চ ৭ বছর এবং চারুকলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩ বছর।
 
এই বিধানের ভিত্তিতেই প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমর্ত্য রায়কে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।