ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

হিজরি নববর্ষে পরিবর্তন হবে কাবার গিলাফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:১৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৫:২০:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
হিজরি নববর্ষে পরিবর্তন হবে কাবার গিলাফ পবিত্র কাবা শরিফ
হিজরি নববর্ষ উপলক্ষে কাবা শরিফের গিলাফ পরিবর্তনের প্রস্তুতি চলছে। এবছর ১ মুহাররম ১৪৪৭ হিজরি (বুধবার ২৫ জুন) রাতে এশার নামাজের পর এই পবিত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
 
কাবার গিলাফ, যাকে ‘কিসওয়া’ বলা হয়, তা কালো রেশমি কাপড়ে তৈরি এবং এর ওপর স্বর্ণখচিত কোরআনের আয়াত লিপিবদ্ধ থাকে। সৌদি আরবের একটি বিশেষ কারখানায় দক্ষ কারিগররা এটি তৈরিতে কাজ করেন।
 
গিলাফ তৈরির প্রক্রিয়া দশটি ধাপে সম্পন্ন হয়। রেশম ও সুতার মান যাচাই থেকে শুরু করে কাপড় রঙ করা, বোনা, সেলাই, খোদাই ও এমব্রয়ডারি করে পুরো কাজ শেষ করতে সময় লাগে ৮ থেকে ১০ মাস।
 
গিলাফের জন্য ৬৭০ কেজি কালো রেশম, ১০০ কেজি খাঁটি রুপা এবং ১২০ কেজি সোনার প্রলেপযুক্ত রুপার সুতা ব্যবহার করা হয়। মোট ৬৫৮ বর্গমিটার আকারের গিলাফটি চারপাশে চারটি টুকরো এবং দরজার জন্য একটি টুকরোসহ মোট পাঁচটি অংশে তৈরি হয়।
 
গিলাফে সুরা ফাতিহা, ফালাক, আন নাস, কুরাইশসহ বিভিন্ন আয়াত ও দোয়া লিপিবদ্ধ থাকে। পাশাপাশি আল্লাহর গুণবাচক নাম, আরবি হরফে ‘মক্কা আল-মোকাররম’, হিজরি সন এবং সৌদি বাদশার নাম লেখা থাকে।
 
পরম যত্নে তৈরি এ গিলাফ পরে একসঙ্গে সেলাই করে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় রাখা হয়, যাতে তা কাবা শরিফে স্থাপন করা যায় যথাযথ পবিত্রতায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।