ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মুন্সীগঞ্জে দুই দিনে নয়জনের মরদেহ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৮:৪৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৮:৪৬:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
মুন্সীগঞ্জে দুই দিনে নয়জনের মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জে গত দুই দিনে নয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) বিভিন্ন স্থান থেকে ছয়জন এবং সোমবার (১ সেপ্টেম্বর) আরও তিনজনের লাশ পাওয়া যায়। এসব ঘটনায় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থাকলেও পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং প্রতিটি মামলা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

রোববার বিকেলে মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকার একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিন নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন বগুড়ার ইব্রাহিম (৪৮), গাইবান্ধার ফিরোজ (১৯) ও পঞ্চগড়ের শাহিন ইসলাম (২২)। ময়নাতদন্ত শেষে সোমবার মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এছাড়া একই দিন সকালে সিরাজদিখানের রশুনিয়া গ্রামের ঋষিপাড়ায় আকাশ ঋষি (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবার ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। শ্রীনগরের পূর্ব আটপাড়া এলাকায় নিখোঁজ কৃষক আয়নাল হকের (৭০) লাশও উদ্ধার হয়। দুপুরে সিরাজদিখানের বাসাইল এলাকা থেকে ধলেশ্বরী নদী ভাসমান অবস্থায় পাওয়া যায় আমজাদ হোসেন ঢালী (৪৫)-এর মরদেহ। তিনি কেরানীগঞ্জ ছাত্রদল নেতা শিমুল আহমেদ সাদ্দামের বড় ভাই।

সোমবার শ্রীনগর উপজেলায় পৃথক ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়। ষোলঘর রেল লাইনের আন্ডারপাসের কাছে এক অজ্ঞাত নারীর কাটা লাশ পাওয়া যায়, যা ট্রেনে কাটা পড়ে মৃত্যু বলে ধারণা করছে পুলিশ। একই উপজেলার ব্রাম্মণপাইকসা গ্রামে মামুন কাজী (৭০) নামে এক বৃদ্ধের লাশ গাছের পাশে হেলানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় পাশের বাড়ির এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া শ্রীনগরের দেওয়ানপাড়ায় পারিবারিক সংঘর্ষে ছেলে বাবার হাতে নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে।

মুন্সীগঞ্জের শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, সবগুলো ঘটনাই পৃথক এবং এরই মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট থেকে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।