ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ধর্ষণে জড়িত শাবির দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৮:১৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৮:১৫:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ধর্ষণে জড়িত শাবির দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ ঘটনায় জড়িত দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো– শাবির সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তাদের সহপাঠীকে ধর্ষণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী, অভিযুক্ত শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 

এছাড়া ধর্ষণের শিকার শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক চিকিৎসাসহ অন্যান্য শিক্ষার্থী যাতে ওই ঘটনাকে কেন্দ্র করে সাইবার বুলিংয়ের শিকার না হন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

উল্লেখ্য, গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ওই দুই ছাত্র মেসে নিয়ে অচেতন করে ধর্ষণ করেছে। ধর্ষণের পাশাপাশি মেয়ের ভিডিও ও নগ্ন ছবি ধারণ করেছিল তারা। গত ১৯ জুন ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। ভুক্তভোগী মেয়েটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এ মামলায় পুলিশ শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে গত সোমবার আদালত ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।