ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ও দুই এসআই প্রত্যাহার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০২:১৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:১৯:১৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ও দুই এসআই প্রত্যাহার আদেশে ‘কর্তব্যকর্মে অবহেলা এবং কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য তথা অসদাচরণের’ দায় উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনকে দায়িত্ব গ্রহণের ১৯ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে থানার দুই উপ-পরিদর্শককেও প্রত্যাহার করা হয়েছে।
 
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া স্বাক্ষরিত আদেশে তাদের প্রত্যাহার করা হয়। আদেশে ‘কর্তব্যকর্মে অবহেলা এবং কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য তথা অসদাচরণের’ দায় উল্লেখ করা হয়েছে।
 
প্রত্যাহারকৃত ওসি ফিরোজ হোসেনকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে, এসআই মোজাম্মেল হোসেনকে জামালপুর জেলা পুলিশ লাইন্সে এবং এসআই মো. জাহাঙ্গীর আলমকে নেত্রকোণা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।