ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

গবাদি পশু থেকে ছড়াচ্ছে বিরল রোগ, পীরগাছায় দুই শতাধিক মানুষ আক্রান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৬:৩০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৬:৩০:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
গবাদি পশু থেকে ছড়াচ্ছে বিরল রোগ, পীরগাছায় দুই শতাধিক মানুষ আক্রান্ত ছবি সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় গবাদি পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে বিরল উপসর্গযুক্ত এক মারাত্মক রোগ। আক্রান্তদের শরীরে প্রথমে ফুসকুড়ি ওঠে, পরে তা ঘায়ে পরিণত হয়ে গভীর ক্ষত তৈরি করছে। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা বলছেন, এ রোগের উপসর্গ অ্যানথ্রাক্সের সঙ্গে মিলে যায়। তবে এখনো স্বাস্থ্য বিভাগ বা প্রাণিসম্পদ দফতর কোনো কার্যকর উদ্যোগ নেয়নি, ফলে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, সদর, তাম্বুলপুর, ছাওলা, পারুল ও ইটাকুমারী ইউনিয়নজুড়ে এ রোগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সদর, ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নে আক্রান্তের হার বেশি। স্থানীয়দের দাবি, আক্রান্ত গবাদি পশু হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং এসব পশুর সংস্পর্শে আসা বা জবাই করার পর মাংস স্পর্শ করলেই মানুষ আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে কয়েকশ’ পশু।

স্থানীয় বাসিন্দা সাবিনা আক্তার জানান, একের পর এক গরু ও ছাগল জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। অসুস্থ পশুর সেবা করতে গিয়ে তার হাতেও ফুসকুড়ি ওঠে, যা পরবর্তীতে বড় ঘায়ে পরিণত হয়। একইভাবে অনেক পরিবারেই একাধিক সদস্য আক্রান্ত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আঁখি সরকার জানান, প্রতিদিনই ৫ থেকে ৭ জন রোগী একই উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন। এমনকি একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে। যদিও এখনো পরীক্ষা হয়নি, তবে উপসর্গ অ্যানথ্রাক্সের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে।

অন্যদিকে প্রাণিসম্পদ দফতরের নিষ্ক্রিয়তায় হতাশ সাধারণ মানুষ ও খামারিরা। আক্রান্ত পশুর সঠিক চিকিৎসা না পেয়ে তারা বাধ্য হচ্ছেন কম দামে পশু বিক্রি করতে, যা সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে। রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু ছাঈদ বলেন, “এটা একটি জেনেটিক ডিজিজ হতে পারে। শুরুতেই স্বাস্থ্য বিভাগ যদি সঠিক পদক্ষেপ নিত, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত। এখন জরুরি ভিত্তিতে রোগ শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি বেলাল হোসেন সতর্ক করে বলেন, “দ্রুত শনাক্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে এটি মহামারিতে রূপ নিতে পারে এবং সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।