ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ঢাবি ডাকসু ভিপি প্রার্থী জালালকে রুমমেট ছুরিকাঘাতের অভিযোগে পুলিশের কাছে সোপর্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৬:০৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৬:০৬:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ঢাবি ডাকসু ভিপি প্রার্থী জালালকে রুমমেট ছুরিকাঘাতের অভিযোগে পুলিশের কাছে সোপর্দ ছবি ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’কে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে সোপর্দ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এই ঘটনা আসন্ন ডাকসু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রবিউল হককে সহপাঠীরা গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর শিক্ষার্থীদের ক্ষোভের মুখে নিজ কক্ষে অবস্থান করছিলেন অভিযুক্ত জালাল। পরে প্রক্টর ও হল প্রভোস্টের সহযোগিতায় তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, হল প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করেছে এবং মামলার অগ্রগতি আইনি প্রক্রিয়া অনুযায়ী চলবে। তার ডাকসু প্রার্থীতা থাকবে কি না—এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেবে। জালালের বিরুদ্ধে পূর্বে অভিযোগ থাকলেও সেগুলোর বিষয়ে এখনই কিছু বলতে না পারলেও, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সবকিছু পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

এদিকে ঘটনার পর মুহসীন হলের শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, জালালের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ থাকলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি তার রুমমেট ও আশপাশের শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েও তাকে হল থেকে অপসারণ করতে পারেননি।

প্রভোস্ট ড. মোহাম্মদ সিরাজুল বিষয়টি স্বীকার করে বলেন, বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক বিশেষজ্ঞ জানিয়েছিলেন জালালের মানসিক সমস্যা রয়েছে, তবে তিনি আশ্বস্ত করেছিলেন যে সহপাঠীদের ক্ষতির আশঙ্কা নেই। অভিযোগ থাকা সত্ত্বেও বৈধ ছাত্রত্ব থাকায় তাকে হল থেকে অপসারণ করা হয়নি বলে জানান তিনি।

এই ঘটনার পর প্রক্টরকেও একপর্যায়ে শিক্ষার্থীরা অবরুদ্ধ করেন। তারা প্রশাসনের ব্যর্থতার দায় প্রভোস্টের ওপর চাপিয়ে তার পদত্যাগের দাবি তোলেন। শিক্ষার্থীদের ভাষ্য, বহুবার সতর্ক করার পরও যথাযথ ব্যবস্থা না নেয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।