ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ফুলবাড়ী ট্র্যাজেডির ১৯ বছর আজ, দেশজুড়ে নানা কর্মসূচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:০১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:০১:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ফুলবাড়ী ট্র্যাজেডির ১৯ বছর আজ, দেশজুড়ে নানা কর্মসূচি ছবি সংগৃহীত

আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্র্যাজেডির ১৯ বছর পূর্ণ হলো। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। এরপর থেকে প্রতিবছর এ দিনটি ‘ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস’ হিসেবে পালন করা হয়।
 

১৯৯৪ সালে তৎকালীন সরকার অস্ট্রেলিয়ার বিএইচপির সঙ্গে কয়লাখনি প্রকল্পে চুক্তি করে। পরে ২০০৫ সালে বড়পুকুরিয়া খনি থেকে স্যাফট বা টানেল পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু হয়। একই সময়ে ব্রিটিশ মালিকানাধীন কোম্পানি এশিয়া এনার্জির সঙ্গে ৩০ বছরের একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী উত্তোলিত কয়লার মাত্র ৬ শতাংশ পেত বাংলাদেশ, আর ৯৪ শতাংশ পেত কোম্পানি, যার ৮০ শতাংশ বিদেশে রপ্তানি হতো।
 

প্রকল্পটি কৃষি, পরিবেশ ও মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলবে উল্লেখ করে স্থানীয়রা আন্দোলনে নামে। ২০০৬ সালের ২৬ আগস্ট জাতীয় তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির নেতৃত্বে ফুলবাড়ীর নিমতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও করতে গেলে তৎকালীন বিডিআর গুলি চালায়। এতে তিনজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়।
 

ঘটনার পর আন্দোলনকারীরা ছয় দফা দাবি তুলে ধরে, যার মধ্যে ছিল এশিয়া এনার্জিকে বহিষ্কার এবং দেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধ করা। এ আন্দোলন উত্তরাঞ্চলসহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
 

এ দিনকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় কমিটি। আজ সকাল ৯টায় ফুলবাড়ীর নিমতলায় সমাবেশ, মিছিল ও শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। পাশাপাশি সকাল সাড়ে ১০টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও শ্রদ্ধার আয়োজন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।