ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলার প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৬:১৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৬:১৮:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলার প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজধানীর শাহবাগে উত্তাল অবস্থান কর্মসূচি চালিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে তারা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

শিক্ষার্থীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে তারা যমুনার পথে যাওয়ার চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের মুখে পরিবাগ মোড়ে অবস্থান নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকিদাতাদের বিরুদ্ধে আগামী ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের জন্য একটি কমিশন গঠনের দাবি জানানো হয়। তারা সতর্ক করেন, এই দুই দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, ন্যূনতম বিএসসি ডিগ্রি ছাড়া নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে নিয়োগ না দেওয়াসহ তিন দফা দাবিতে ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বুয়েট শিক্ষার্থীরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।