ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

৩৫ বছর পর চাকসু নির্বাচন: তফসিল ঘোষণা আসছে বৃহস্পতিবারের মধ্যে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৭:১৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৭:১৪:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
৩৫ বছর পর চাকসু নির্বাচন: তফসিল ঘোষণা আসছে বৃহস্পতিবারের মধ্যে ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামী বৃহস্পতিবারের মধ্যে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
 

রোববার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি জানান, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি শেষের পথে এবং দ্রুতই আচরণবিধি প্রকাশ করা হবে। চাকসু ভবনের দ্বিতীয়তলায় নির্বাচন কমিশনের কার্যালয় চালু করার কাজও প্রায় সম্পন্ন হয়েছে।
 

তিনি আরও জানান, পূর্ণাঙ্গ ভোটার তালিকা শিগগিরই হাতে পাওয়া যাবে। কমিশনের বৈঠকের পর এ সপ্তাহের শেষের দিকেই তফসিল ঘোষণা করা হবে।
 

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন। নির্বাচনী আচরণবিধির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তফসিলও দ্রুত প্রকাশ করা হবে।
 

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।
 

চাকসু নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও রয়েছেন বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, পরিচালক, প্রক্টর, শিক্ষক প্রতিনিধি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্বাচন কার্যক্রম তত্ত্বাবধান করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
 

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়মিত নির্বাচন হওয়ার কথা থাকলেও এতদিনে মাত্র ৬ বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। পরবর্তী সময়ে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, সংঘর্ষ এবং অনুকূল পরিবেশ না থাকায় নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।