ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

রাজশাহীতে বিভাগীয় কমিশনার: পরিবেশবান্ধব মাছ চাষের ওপর গুরুত্বারোপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৭:০১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৭:০১:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
রাজশাহীতে বিভাগীয় কমিশনার: পরিবেশবান্ধব মাছ চাষের ওপর গুরুত্বারোপ ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, শুধুমাত্র লাভের উদ্দেশ্যে নয়, বরং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে মাছ উৎপাদন করতে হবে। তিনি উল্লেখ করেন, বাণিজ্যিকভাবে মাছ চাষ লাভজনক হলেও এর সঙ্গে পরিবেশ, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক দিকগুলোকেও বিবেচনায় রাখতে হবে।
 

রোববার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

কমিশনার আরও বলেন, কোন ধরনের মাছ আমাদের প্রাকৃতিক পরিবেশে উৎপাদনের উপযোগী, তা ভালোভাবে বুঝতে হবে। পাশাপাশি মৎস্যখাদ্য বা পশুখাদ্যে ক্ষতিকর হরমোন মেশানো হলে তা রোগব্যাধির কারণ হয়ে সমাজের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে।
 

তিনি জানান, বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নগরীর জেলেদের বকনা বাছুরের পরিবর্তে অটোরিকশা প্রদান করা হবে। এছাড়া মৎস্যচাষি ও মৎস্যজীবী পরিবারের উৎসাহ বৃদ্ধির অংশ হিসেবে চাল বিতরণের পরিমাণ বাড়ানোর আশ্বাস দেন তিনি।
 

অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান ও রাজশাহী মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া। সমাপনী পর্যায়ে মোট ১৫টি প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।