ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

জাহাঙ্গীরনগরে সিএলসি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৬:৫৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৭:১০:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
জাহাঙ্গীরনগরে সিএলসি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রতিবেদক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সিএলসি ছাত্র সংসদের আয়োজনে আজ সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "তুলনামূলক সাহিত্য জ্ঞানের এমন একটি শাখা যেখানে একাধিক জ্ঞানের শাখার মধ্যে তুলনা করা ও সম্পর্ক স্থাপন করার সুযোগ রয়েছে। এই ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা নিজেরা জ্ঞান চর্চা করবে এবং অন্যান্যদেরও সমৃদ্ধ করবে।" 
 
উপাচার্য আরো বলেন, ইনস্টিটিউটের শিক্ষকরা জ্ঞান ও সমাজে নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষার্থী তৈরি করতে পেরেছেন। তিনি সবাইকে মিলে একসাথে কাজ করে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।" 
 
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম, সিএলসি ছাত্র সংসদের সংসদের সহ-সভাপতি মো. সোহেল রানা এবং সাধারণ সম্পাদক এ কে এম মেহেরাব সিফাত প্রমুখ। 
 
অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বিভিন্ন বর্ষের অধ্যায়নরত শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন, এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।