ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সাদাপাথর লুট: নির্ধারিত সময়ে ফেরত না দিলে আইনগত ব্যবস্থা জোরদার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৫:০১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৫:০১:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
সাদাপাথর লুট: নির্ধারিত সময়ে ফেরত না দিলে আইনগত ব্যবস্থা জোরদার ছবি: সংগৃহীত।সিলেটে ২৬ আগস্টের মধ্যে লুটের পাথর ফেরত দেয়ার নির্দেশে মাইকিং করা হয়েছে।
সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে অবৈধভাবে লুট হওয়া পাথরগুলি মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার মধ্যে নিজ খরচে এবং নিজ উদ্যোগে সাদাপাথরে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ের পরও পাথর ধরে রাখলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার ব্যবসায়ীদেরও এই পাথর উদ্ধার ও প্রতিস্থাপনে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে।
 
জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় এখনও কিছু ব্যক্তি পাথর লুকিয়ে রেখেছেন। শনিবার এসব এলাকার জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় তিনটি মূল সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রধান সিদ্ধান্ত হলো, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে যাদের কাছে এখনও সাদাপাথর রয়েছে, তারা তা নিজ খরচে সাদাপাথরে পৌঁছে দেবেন। জনপ্রতিনিধিরাও সরকারের অংশ হিসেবে এলাকার খোঁজখবর নিয়ে পাথর উদ্ধারে সক্রিয় ভূমিকা নেবেন। ইতিমধ্যেই দুই উপজেলায় মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে এ বিষয়ে সচেতন করা হয়েছে।
 
জেলা প্রশাসক আরও বলেন, “নির্ধারিত সময়ের পর যে কোনো স্থানে পাথর পাওয়া গেলে, সেখানে অভিযান চালিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পাথর লুটের মূল হোতাদেরও আইনের আওতায় আনার কার্যক্রম চলবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।