ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দেশজুড়ে টানা বর্ষণ, ৭ জেলায় ঝড়–বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১২:০৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১২:০৩:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
দেশজুড়ে টানা বর্ষণ, ৭ জেলায় ঝড়–বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশব্যাপী টানা বৃষ্টিপাতের প্রবণতা থামছে না। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ ২৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বাধিক। এ অবস্থায় শনিবার (২৩ আগস্ট) সকালেই খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ সাত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯০ মিলিমিটার, চট্টগ্রামে ৮৭, কক্সবাজারে ৮৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ৮৩, সিলেটে ৩৪ ও ঢাকায় ২০ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগামী পাঁচ দিনও এমন অবস্থা অব্যাহত থাকার পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির শঙ্কা রয়েছে।
 

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, শনিবার সকাল পর্যন্ত সাত জেলার উপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সোমবারের মধ্যে (২৫ আগস্ট) বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বৃষ্টিপাত আরও দীর্ঘায়িত হতে পারে।
 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার থেকে বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আজ রাত পর্যন্ত কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। রোববার (২৪ আগস্ট) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ একাধিক বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে, যা আঞ্চলিকভাবে ভারি বর্ষণে রূপ নিতে পারে।
 

মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে অন্তত আগামী পাঁচ দিন দেশের বৃষ্টিবহুল আবহাওয়া অব্যাহত থাকতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।