ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ট্রাম্পের শুল্ক ইস্যুতে ভারতের পাশে চীন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১১:৪৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১১:৪৯:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
ট্রাম্পের শুল্ক ইস্যুতে ভারতের পাশে চীন ছবি সংগৃহীত

চুপ থাকলে দমনকারীর সাহস আরও বাড়ে—মার্কিন শুল্ক নীতিকে লক্ষ্য করে এমন মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং। তিনি যুক্তরাষ্ট্রকে ‘দমনকারী’ আখ্যা দিয়ে বলেন, দেশটি সবসময় মুক্ত বাণিজ্য থেকে লাভবান হলেও এখন শুল্ককে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
 

বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি স্পষ্ট করেন, চীন ভারতের পাশে থাকবে, কারণ ভারত ও চীন এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির দুই শক্তিশালী ইঞ্জিন। তাঁর ভাষায়, “যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে এবং আরও আরোপের হুমকি দিচ্ছে। চীন এর দৃঢ় বিরোধিতা করছে। এ ধরনের কর্মকাণ্ডের মুখে নীরব থাকা মানে দমনকারীর সাহস বাড়ানো। চীন ভারতের সঙ্গে থেকে বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থাকে রক্ষা করবে।”
 

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। ফলে প্রধান উন্নয়নশীল দেশ হিসেবে ভারত ও চীনের ঐক্যবদ্ধ সহযোগিতা জরুরি। তাঁর মতে, চীন-ভারতের বন্ধুত্ব শুধু এশিয়ার নয়, পুরো বিশ্বের কল্যাণ বয়ে আনবে।
 

এদিকে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে ভারত-চীনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির নয়াদিল্লি সফরের পর কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ যত দ্রুত সম্ভব চীনের মূল ভূখণ্ড ও ভারতের মধ্যে বিমান যোগাযোগ চালু করতে এবং একটি হালনাগাদ বিমান পরিষেবা চুক্তি সম্পন্ন করতে সম্মত হয়েছে। এছাড়া পর্যটক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন ধরনের দর্শনার্থীর ভিসা প্রদান সহজ করার দিকেও একমত হয়েছে দুই দেশ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।