ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নেতানিয়াহুর অভিযোগের কড়া জবাব দিল অস্ট্রেলিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৫:৪২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৫:৪২:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
নেতানিয়াহুর অভিযোগের কড়া জবাব দিল অস্ট্রেলিয়া ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ইসরায়েলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগ এনে কড়া মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অভিযোগ আসে এমন এক সময়ে যখন অস্ট্রেলিয়া এক কট্টর ডানপন্থী ইসরায়েলি নেতার ভিসা বাতিল করেছে।
 

মঙ্গলবার (১৯ আগস্ট) অফিসিয়াল এক্স পোস্টে নেতানিয়াহু বলেন, “ইতিহাস আলবানিজকে একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে মনে রাখবে, যিনি ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।” তিনি আরও অভিযোগ করেন, অস্ট্রেলিয়া তাদের ইহুদি সম্প্রদায়কে যথাযথ সমর্থন দিচ্ছে না। নেতানিয়াহুর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জাতীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশু অনাহারে থাকে, তা নয়।”
 

এর আগে গত জুনে অস্ট্রেলিয়া ইসরায়েলপন্থী প্রভাবশালী হিলেল ফাল্ডের ভিসা বাতিল করে। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়াও, গত বছর ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আইয়েলেত শাকেদকেও অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।
 

দুই দেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েন কূটনৈতিকভাবে মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।