ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম, অভিযুক্ত এসআই করেছেন দোষ স্বীকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৮:৪৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৮:৪৩:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম, অভিযুক্ত এসআই করেছেন দোষ  স্বীকার এসআই নাজমুল হাসান। সংগৃহীত ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক যুবককে পিটিয়ে জখম করেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
 

আহত যুবক ইসমাইল হোসেন (২৭) স্থানীয় একটি ক্যাবল ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত। ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে এবং ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 

ইসমাইল হোসেন জানান, কয়েকদিন আগে ফাঁড়ির ইনচার্জ তার কাছে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ চান। তিনি মালিকের অনুমতি ছাড়া তা দিতে না পারায় হুমকি দেওয়া হয়। মঙ্গলবার বিকালে ফাঁড়ির সামনে গেলে তাকে ভেতরে নিয়ে গিয়ে এসআই নাজমুল হাসান মারধর করেন। এতে তার দুই হাতে গুরুতর জখম হয়।
 

যদিও অভিযুক্ত এসআই নাজমুল হাসান গণমাধ্যমের কাছে মারধরের বিষয়টি অস্বীকার করেন, তবে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, এসআই নাজমুল তার কাছে দোষ স্বীকার করেছেন। তিনি বলেন, “তার (নাজমুলের) বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আহত ইসমাইলের চিকিৎসার দায়িত্ব নিয়েছি এবং পুলিশ সুপারকে বিষয়টি অবগত করেছি।”
 

এ ঘটনার পর স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে। জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।