ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৬:৪৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৬:৪৮:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নিরপরাধ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। একই সঙ্গে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেছেন।
 

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ১২তম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মব জাস্টিস প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সরকার এ ধরনের ঘটনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া ১৫ আগস্ট উপলক্ষে ফুল দেওয়ার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
 

সভায় জানানো হয়, চাকরিবিধি অনুসারে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া এবং ৬০ কর্মদিবসের বেশি অনুপস্থিত থাকলে চাকরিচ্যুত করার নিয়ম ভবিষ্যতেও বহাল থাকবে।
 

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা বিভাগে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এসব পদে সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত বিভিন্ন স্তরের নতুন সদস্য যুক্ত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।