ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ট্রাম্প বৈঠকের পর মোদিকে ফোন পুতিনের, আলোচনায় ইউক্রেন যুদ্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:৫৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:৫৯:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ট্রাম্প বৈঠকের পর মোদিকে ফোন পুতিনের, আলোচনায় ইউক্রেন যুদ্ধ ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৮ আগস্ট) হওয়া এই আলোচনায় ইউক্রেন যুদ্ধসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু উঠে আসে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
 

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ও আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের আহ্বান জানান। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভারত এই প্রক্রিয়ায় সহযোগিতা ও সমর্থন জানাতে প্রস্তুত।
 

এছাড়া মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা নিয়েও মতবিনিময় করেছেন। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে ভারত-রাশিয়া যোগাযোগ বাড়লেও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের নিরপেক্ষ অবস্থান বিশেষভাবে আলোচনায় রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।