ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ইসলামে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান: কুরআন-হাদিসের আলোকে দৃষ্টান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১০:১৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১০:১৮:২৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ইসলামে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান: কুরআন-হাদিসের আলোকে দৃষ্টান্ত ছবি সংগৃহীত

বিয়ে মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সঠিক পাত্র-পাত্রী নির্বাচনের মাধ্যমে আসে সুখ ও শান্তি। ভুল সিদ্ধান্ত হলে তা হয়ে দাঁড়ায় দুঃখ-কষ্টের কারণ। বিয়েতে বয়সের পার্থক্য একটি আলোচিত বিষয়। ইসলামে বয়সের ব্যবধান নিয়ে নির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কুরআন-হাদিসে বয়সের ভারসাম্যের প্রতি ইঙ্গিত পাওয়া যায় এবং সাহাবাদের জীবনে বয়সের ব্যবধানের বিভিন্ন দৃষ্টান্তও বিদ্যমান।

প্রাচীন যুগে বড় বয়সের পার্থক্য নিয়েও বিয়ের ঘটনা ঘটেছে। যেমন নবীজি (সা.)-এর নাতি হুসাইন (রা.)-এর স্ত্রী আতিকা (রা.) তাঁর চেয়ে ২৬ বছরের বড় ছিলেন। একইভাবে জায়েদ ইবনে হারিসা (রা.)-এর স্ত্রী উম্মে আইমান (রা.) তাঁর চেয়ে অন্তত ২০–৩০ বছরের বড় ছিলেন। নবীজি (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজা (রা.) ছিলেন তাঁর চেয়ে প্রায় ১৫ বছরের বড়। এ দৃষ্টান্তগুলো থেকে বোঝা যায়, ইসলামে বয়সের পার্থক্য কোনো বাধা নয়।

তবে হাদিসে বয়সের কাছাকাছি হওয়াকেও গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত জাবির (রা.) বর্ণনা করেন: “নবীজি (সা.) আমাকে জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে করেছো কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কুমারী না অকুমারী? আমি বললাম, অকুমারী। তিনি বললেন, কুমারী হলে তোমার সাথে আমোদ-প্রমোদ করত।” (সহিহ বুখারি, হাদিস: ৩৭৫৬)

একইভাবে, যখন আবু বকর (রা.) ও ওমর (রা.) নবীজি (সা.)-এর কন্যা ফাতেমা (রা.)-এর জন্য প্রস্তাব দেন, তিনি তা নাকচ করেন এবং বলেন: “সে অনেক ছোট।” (ইত্তিহাফুস সায়েল, পৃষ্ঠা ৩৪-৩৬)

এ থেকে বোঝা যায়, বয়সের ভারসাম্য দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কুরআনেও সমবয়সী সঙ্গিনীর বর্ণনা এসেছে। আল্লাহ বলেন: “(জান্নাতে) তাদের পাশে থাকবে সমবয়সী আয়তনয়না।” (সুরা সাদ: ৫২)

আরও বলেন: “আমি তাদের করেছি চিরকুমারী, সোহাগিনী, সমবয়স্কা।” (সুরা ওয়াকিয়া: ৩৫-৩৮)

সব মিলিয়ে ইসলামে বয়সের ব্যবধান বৈধ হলেও উত্তম হলো কাছাকাছি বয়সে বিয়ে করা। স্বামীর বয়স স্ত্রীর চেয়ে কিছুটা বেশি হলে দায়িত্বশীলতা ও পরিপক্বতার কারণে দাম্পত্য জীবনে ভারসাম্য আসে। আর কাছাকাছি বয়স হলে স্বামী-স্ত্রীর মাঝে বোঝাপড়া ও মানসিক সামঞ্জস্যও আরও সুন্দরভাবে গড়ে ওঠে। ফলে সংসার টিকে থাকে শান্তি, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।