ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সমুদ্র ছুঁয়ে আকাশে উঠবে কক্সবাজারের আন্তর্জাতিক ফ্লাইট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৪২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৫২:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
সমুদ্র ছুঁয়ে আকাশে উঠবে কক্সবাজারের আন্তর্জাতিক ফ্লাইট ছবি সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দর আগামী ২ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। সমুদ্রের বুক ছুঁয়ে উড়াল ও অবতরণের জন্য প্রস্তুত রানওয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে বিমানবন্দরের টার্মিনাল ভবনসহ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও চলমান, যা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার জন্য দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

সম্প্রসারণ প্রকল্পের আওতায় রানওয়েতে যুক্ত হয়েছে অতিরিক্ত ১ হাজার ৭০০ ফুট অংশ, যা পুরোপুরি সমুদ্রের ওপর নির্মিত। এর ফলে রানওয়ের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১০ হাজার ৭০০ ফুট, যা বর্তমানে দেশের দীর্ঘতম। প্রজেক্ট কো-অর্ডিনেটর এম. মোশাররফ হোসেন জানিয়েছেন, সম্প্রসারিত রানওয়ের পেইন্টিং কাজ প্রায় শেষ হয়ে এসেছে এবং নির্ধারিত সময়ের আগেই এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

যাত্রী অভ্যর্থনা, ইমিগ্রেশন, কনভেয়ার বেল্টসহ টার্মিনাল ভবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও শেষ হয়নি। কক্সবাজার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মো. মঈনুদ্দিন জানিয়েছেন, পুরো কাজ শেষ হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে, তবে যত দ্রুত সম্ভব তা শেষ করার চেষ্টা চলছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু হলে কক্সবাজারের পর্যটন খাতে বিপ্লব ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে আসবে বড় পরিবর্তন। তবে এর পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এভিয়েশন বিশেষজ্ঞ নাফীস ইমতিয়াজ উদ্দিন বলেন, বিমানবন্দরের কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকলেও পর্যটন এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করাই হবে মূল চ্যালেঞ্জ।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে কক্সবাজারের অর্থনৈতিক সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পাবে। এজন্য কাস্টমস, ইমিগ্রেশন ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দ্রুত নিশ্চিত করা প্রয়োজন।

২০২১ সালে শুরু হওয়া এ প্রকল্প সম্পন্ন হলে কক্সবাজার হয়ে উঠবে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। এর মাধ্যমে আকাশপথে নতুন আন্তর্জাতিক সংযোগ স্থাপিত হবে, যা কক্সবাজারের অর্থনীতি ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।