ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

আমদানির ঘোষণায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম, খুচরায় এখনও উচ্চমূল্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৪৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৪৪:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
আমদানির ঘোষণায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম, খুচরায় এখনও উচ্চমূল্য ছবি সংগৃহীত

দেশে কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে পাইকারি স্তরে। তিন দিনের ব্যবধানে পাইকারিতে কেজিপ্রতি দাম অন্তত ১০ টাকা কমেছে। তবে খুচরা বাজারে এখনও এর প্রভাব পড়েনি। ফলে ভোক্তাদের বাড়তি দামেই পেঁয়াজ কিনতে হচ্ছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩৩ শতাংশের বেশি। বাজারে সরবরাহ ঘাটতির অজুহাতে দাম বৃদ্ধির পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট তৈরির অভিযোগও উঠেছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, প্রতিবছর এ সময় আড়তদার, ব্যাপারী ও কমিশন এজেন্টরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দেন। প্রশাসনের নজরদারি না থাকায় ব্যবসায়ীরাই মূলত দাম নির্ধারণে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ তার।

এ পরিস্থিতিতে গত ১২ আগস্ট পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, বাজার নিয়ন্ত্রণে শিগগিরই পেঁয়াজ আমদানি করা হবে এবং যে দেশ থেকে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই আমদানির সুযোগ দেওয়া হবে। ঘোষণার পরই পাইকারি বাজারে দাম কমতে শুরু করে। ঢাকার শ্যামবাজারে পেঁয়াজের দাম তিন দিন আগের ৭৬ টাকা থেকে নেমে বর্তমানে ৬৫-৬৬ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কার্যকর হলে দাম আরও কমবে।

তবে খুচরা বাজারে এখনো ভোক্তাদের কেজিপ্রতি ৮৫-৯০ টাকা দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা জানান, তারা আগের বেশি দামে কেনা পেঁয়াজ এখনও বিক্রি করছেন। ফলে দাম কমাতে গেলে লোকসান গুনতে হবে। তবে আমদানির পেঁয়াজ বাজারে এলে খুচরায়ও দ্রুত দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

এদিকে বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাঠ পর্যায়ে অভিযান শুরু করেছে। প্রতিষ্ঠানটির উপপরিচালক আফরোজা রহমান জানিয়েছেন, সারাদেশে তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে যাতে দাম স্থিতিশীল থাকে এবং সরবরাহ স্বাভাবিক থাকে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।