ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

সিলেটের সাদাপাথরে শতকোটি টাকার পাথর লুট, অসহায় প্রশাসন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১২:০৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:০৮:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
সিলেটের সাদাপাথরে শতকোটি টাকার পাথর লুট, অসহায় প্রশাসন ছবিঃ সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে চলমান পাথর লুটপাট প্রশাসনের নজরদারির মধ্যেই অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রের অবৈধ দখলে প্রতিদিন শত শত নৌকায় নদী থেকে পাথর তোলা হচ্ছে, অথচ প্রশাসন কার্যকরভাবে ঠেকাতে পারছে না। গত দুই সপ্তাহেই প্রায় শতকোটি টাকার সমমূল্যের পাথর লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের মাহমুদ আদনান জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭টি মামলা এবং ৭০ জনকে গ্রেপ্তার করা হলেও সমস্যার সমাধান হয়নি; সমন্বিত উদ্যোগ ছাড়া পুলিশের একার পক্ষে কিছু করা সম্ভব নয়।
 

গত বছরের ৫ আগস্ট থেকে শুরু হওয়া এই লুটপাটের ফলে এলাকাটি প্রায় পাথরশূন্য হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে পর্যটন খাতে—সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসা ভ্রমণকারীরা হতাশ হয়ে ফিরছেন। জুলাই ও চলতি মাসে পাহাড়ি ঢলের সঙ্গে ধলাই নদীর উৎসমুখে বিপুল পাথর জমা হলেও কুচক্রী মহল প্রকাশ্যে তা সরিয়ে নিচ্ছে। প্রতিদিন নদীর তীর খুঁড়ে ও নৌকায় করে এসব পাথর পরিবহন করা হচ্ছে, যা স্থানীয় পরিবেশ ও ভূপ্রকৃতির জন্য হুমকিস্বরূপ।
 

২০১৭ সালের পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎসমুখে প্রায় পাঁচ একরজুড়ে প্রাকৃতিকভাবে জমা হয় এই সাদাপাথর। এরপর উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে তা সংরক্ষিত হয় এবং পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। নদীর ওপারে ভারতের মেঘালয়ের লুংলংপুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি অঞ্চলের ঝরনা থেকে বর্ষাকালে ভেসে আসা এই পাথরের মান বাজারে উত্তোলিত বা আমদানি করা পাথরের চেয়ে বেশি। কিন্তু লাগামহীন লুটপাটের কারণে একসময় সমৃদ্ধ এই প্রাকৃতিক সম্পদ আজ ধ্বংসের মুখে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।