ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ১১:০২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ১১:০২:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হবে। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করছেন তিনি। শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সিইসি।

তিনি বলেন, যখন রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়, তখন সবকিছু ভেঙে পড়ে এবং নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়। ফলে ভোটারদের কেন্দ্রে আনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর প্রসঙ্গে তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে এবং নির্বাচন কমিশন তা মোকাবিলায় কাজ করছে। তিনি আরও জানান, গত নির্বাচনে সমস্যার সৃষ্টি করা প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিরপেক্ষতা প্রসঙ্গে সিইসি বলেন, কমিশন আসন্ন নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না; বরং ১৮ কোটি মানুষের স্বার্থে কাজ করবে। ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, বরং এটি একটি ঈমানী দায়িত্বও।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।