ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় আরও ২ জন গ্রেফতার, মোট আটক ৭

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ১০:৩৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ১০:৫৫:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় আরও ২ জন গ্রেফতার, মোট আটক ৭ ছবি সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুই জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর ফলে এ ঘটনায় মোট সাতজনকে আটক করা হলো। শুক্রবার (৮ আগস্ট) রাতভর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৯ আগস্ট) দুপুরে গ্রেফতারদের আদালতে নেওয়ার কথা রয়েছে।

পুলিশ জানায়, এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে বাসন থানায় রাখা হয়েছে। নিহত তুহিনের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীকে মারধর করছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি বাদশাকে আঘাত করে। ঘটনাটি তুহিন মোবাইল ফোনে ভিডিও করেন। হামলাকারীরা বিষয়টি টের পেয়ে তাকে ভিডিও মুছে ফেলতে বলে। কিন্তু তুহিন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও মুছতে অস্বীকৃতি জানান। এর কিছুক্ষণ পর পাশের একটি মার্কেটের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।