ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ভোলায় জেলা প্রশাসকের বাসভবনের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুর, গণপূর্ত বিভাগের জিডি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১০:০৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১০:০৩:২৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ভোলায় জেলা প্রশাসকের বাসভবনের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুর, গণপূর্ত বিভাগের জিডি ছবি সংগৃহীত

ভোলায় জেলা প্রশাসকের সরকারি বাসভবনের নির্মাণাধীন সীমানা দেয়াল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনায় ভোলা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এতে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।

জিডিতে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ভোলা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের বাসভবনের উত্তর-পূর্বাংশ থেকে জেলা রেকর্ড রুমের পেছন পর্যন্ত একটি সীমানা দেয়াল নির্মাণ করা হয়। সরকারি বিধি-বিধান মেনে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত ঠিকাদারের মাধ্যমে প্রায় এক মাসের মধ্যে কাজ সম্পন্ন হয়। এ সময় কারও পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি।

প্রায় ২৫ বছর ধরে জায়গাটি পরিত্যক্ত থাকায় রাতে অপরিচিত ব্যক্তিদের যাতায়াত নিরাপত্তা ঝুঁকি তৈরি করত। সেই কারণে নিরাপত্তা নিশ্চিত করতে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত হয়। কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তিরা পূর্ব নোটিশ বা অনুমতি ছাড়া বলপ্রয়োগে দেয়ালের একটি অংশ ভেঙে ফেলে, যাতে সরকারি স্থাপনার ক্ষতি হয় এবং নিরাপত্তা বিঘ্নিত হয়।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন জানান, তিনি ঢাকায় সরকারি কাজে থাকাকালীন দুপুরে এ ঘটনার খবর পান। স্থানীয়দের সঙ্গেও কথা বলে কেউ ঘটনার সঙ্গে জড়িত কিনা নিশ্চিত হওয়া যায়নি। তাই জেলা প্রশাসকের পরামর্শে থানায় জিডি করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, গণপূর্ত বিভাগের জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।