ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ছেই, জলকপাট খুলে দেওয়া হলো পঞ্চম দফায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:৪১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:৪১:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ছেই, জলকপাট খুলে দেওয়া হলো পঞ্চম দফায় ছবি: সংগৃহীত। উজান থেকে পানি নামা অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানির বাড়েই চলছে।
উজান থেকে টানা পানি নামার কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বাঁধের নিরাপত্তা এবং উজানের বন্যা নিয়ন্ত্রণে পঞ্চম দফায় কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের স্পিলওয়ের জলকপাট আরও ৬ ইঞ্চি বাড়িয়ে খোলা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। তিনি জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে জলকপাট সাড়ে তিন ফুট করে খোলা হয়। এর ফলে হ্রদ থেকে কর্ণফুলী নদীতে স্পিলওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে।
 
একইসঙ্গে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট সক্রিয় রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি নদীতে যাচ্ছে। সবমিলিয়ে প্রতি সেকেন্ডে এক লাখ কিউসেক পানি কর্ণফুলীতে নির্গমন হচ্ছে।
 
এর আগে ধারাবাহিকভাবে বাঁধের জলকপাট বিভিন্ন সময়ে খোলা হয়েছে:
 
প্রথম দফা: সোমবার মধ্যরাতে ৬ ইঞ্চি
 
দ্বিতীয় দফা: মঙ্গলবার মধ্যরাতে দেড় ফুট
 
তৃতীয় দফা: বুধবার দুপুর ১টায় আড়াই ফুট
 
চতুর্থ দফা: বুধবার রাত ১১টায় ৩ ফুট
 
পঞ্চম দফা: বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে তিন ফুট
 
 
মাহমুদ হাসান জানান, হ্রদের পানি বেড়েই চলেছে এবং পরিস্থিতি বিবেচনায় জলকপাট আরও খুলে দেওয়া হতে পারে।
 
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে হ্রদের পানির স্তর দাঁড়িয়েছে ১০৮.৮০ এমএসএল, যেখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে ৫টি ইউনিটে মোট ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।