ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

৫ আগস্ট: স্বৈরাচার পতনের দিন, গড়ে উঠেছিল ‘বাংলাদেশ টু পয়েন্ট ও'

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৯:৫৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৯:৫৮:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
৫ আগস্ট: স্বৈরাচার পতনের দিন, গড়ে উঠেছিল ‘বাংলাদেশ টু পয়েন্ট ও' ছবি সংগৃহীত

আজ ৫ আগস্ট—একটি ইতিহাসগড়া দিন। এক বছর আগে, টানা ৩৬ দিনের ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে পতন ঘটে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী সরকারব্যবস্থার। আন্দোলনের চাপে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি, এমনকি জাতীয় মসজিদের খতিবও। ইতিহাসে কোনো রাজনৈতিক ক্ষমতার এত দ্রুত ও বিপর্যয়কর পতন খুব কমই দেখা গেছে।

এই আন্দোলনের সূচনা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। ধীরে ধীরে তা রূপ নেয় সর্বস্তরের মানুষের গণ-অভ্যুত্থানে। সেনাবাহিনী তখন দায়িত্ব নেয় অন্তর্বর্তী পরিচালনার। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানান, সব হত্যাকাণ্ডের বিচার হবে।

৫ আগস্টের সকাল ছিল থমথমে। দুপুর ১১টার পর ঢাকায় মানুষের ঢল নামে এবং তা দ্রুত জনসমুদ্রে রূপ নেয়। শুধু ছাত্র নয়, মা-বাবা, চাকরিজীবী, শহীদ পরিবার, শিক্ষক—সবাই যোগ দেন লং মার্চ টু ঢাকা-তে।

আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে হেলিকপ্টারে করে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ভারতীয় বিমান ঘাঁটিতে পৌঁছে আশ্রয় নেন তারা। বিকেল ৩টায় সেনাপ্রধান নিশ্চিত করেন, শেখ হাসিনা দেশ ছেড়েছেন।

এই ঘোষণার পর সারা দেশে বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে। ছাত্র-জনতা গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নেয়। দেয়ালে লেখা হয় আন্দোলনের স্লোগান, ছাদে দাঁড়িয়ে উদযাপন করে মানুষ। কেউ কাঁদেন, কেউ সিজদায় যান, কেউ আবার গণভবনের লেকে নেমে গোসল করেন বিজয়ের আনন্দে।

তবে সবখানে ছিল না আনন্দ। যাত্রাবাড়িতে পুলিশি হামলায় ৫৫ জনের বেশি নিহত হন, আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারা হয়। একই সময়ে আন্দোলনকারীরা কয়েকটি থানা দখল ও ভাঙচুর করেন।

সেদিন যমুনা টেলিভিশনের সাংবাদিকরা হয়ে ওঠেন মানুষের ভালোবাসার প্রতীক। সবখানে তাদের অভিনন্দনে ভাসানো হয়।

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান ও ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। সেনাপ্রধান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে।

এই প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু তারা গড়েছে ‘বাংলাদেশ টু পয়েন্ট ও’—একটি নতুন বাংলাদেশ, যেখানে গণতন্ত্র, ন্যায্যতা ও বৈষম্যহীনতার অঙ্গীকার প্রতিষ্ঠিত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।