ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

দোহারে শিক্ষার্থীর লাঞ্ছনার শিকার শিক্ষক, প্রতিবাদে কর্মবিরতিতে শিক্ষকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৪৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৫:৪৯:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
দোহারে শিক্ষার্থীর লাঞ্ছনার শিকার শিক্ষক, প্রতিবাদে কর্মবিরতিতে শিক্ষকরা ছবি সংগৃহিত

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
 

সোমবার (৪ আগস্ট) দুপুরে শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করে বিজ্ঞান শাখার নবম শ্রেণির ছাত্র সোয়াদ হোসেন। বিদ্যালয় সূত্র জানায়, কয়েকদিন অনুপস্থিত থাকার কারণে শিক্ষক আনোয়ার হোসেন ছাত্র সোয়াদকে শাসন করেন এবং স্কেল দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোয়াদ শিক্ষককে অপমানজনক ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
 

এ ঘটনার প্রতিবাদে শিক্ষকরা তাৎক্ষণিকভাবে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতির ঘোষণা দেন। তারা বলেন, নিরাপত্তা ছাড়া শ্রেণিতে পাঠদান অসম্ভব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা বেগম বলেন, “ঘটনাটি শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ভঙ্গের জঘন্য উদাহরণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”
 

অভিযুক্ত শিক্ষার্থী সোয়াদের বক্তব্য পাওয়া না গেলেও তার মা বলেন, “প্রথমে শিক্ষকই মারধর করেছেন। আমার ছেলে পরে ভুল করেছে। আমি তাকে শাসন করেছি।”
 

ঘটনার পর দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বিদ্যালয়ে গিয়ে বলেন, “শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে, সিদ্ধান্ত পরে জানানো হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।