ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

চান্দগাঁওয়ে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪৫:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
চান্দগাঁওয়ে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে পালাল দুর্বৃত্তরা প্রধান আসামি গ্রেফতার
নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে নিজ বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার এ ঘটনার প্রধান আসামি নুরুল হককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে
 
জানা গেছে, মো. ইউনুস বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের ব্যবসা করেন। কয়েকদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে বাসায় ঢুকে ৪–৫ জন দুর্বৃত্ত তাকে গুলি ছোড়ে। এ সময় হাত, মুখ ও হাঁটুতে গুলিবিদ্ধ হয় ওই ব্যবসায়ী। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
 
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন আজাদীকে বলেন, শুক্রবার রাতে নিজ বাসায় ইউনুসকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর গুলিবিদ্ধ ইউনুসকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শনিবার অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের হত্যা মামলাসহ আটটি মামলা রয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত ছিল তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।