ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ডিএমপির আহ্বান: এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১০:৫৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:৫৮:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ডিএমপির আহ্বান: এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ

রাজধানীতে আগামীকাল ৩ আগস্ট (রোববার) ‘জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বার্ষিকী’ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে একাধিক সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকাসহ আশপাশের সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই দিনে এইচএসসি, সমমান ও বিসিএস পরীক্ষাও অনুষ্ঠিত হবে। ফলে পরীক্ষার্থীদের আগেভাগে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে রওনা হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
 

শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ আগস্ট দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘জনসমাবেশ’ এবং ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ উৎসব অনুষ্ঠিত হবে। এসব আয়োজনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোয় জনসমাগম এবং যানজট সৃষ্টি হতে পারে।
 

ডিএমপি জানিয়েছে, শাহবাগ মোড়, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কগুলো যানবাহন চলাচলের জন্য সীমিত থাকবে এবং এসব এলাকায় চলাচলে বিকল্প রুট ব্যবহার করতে হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শাহবাগের দিকে যাওয়া যানবাহন হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে চলতে পারবে। কাটাবন মোড় থেকে আসা যানবাহন শাহবাগগামী না হয়ে নীলক্ষেত, পলাশী বা সোনারগাঁও রোড হয়ে চলবে। মৎস্য ভবন মোড়ে হাইকোর্ট বা কদম ফোয়ারা থেকে আসা যানবাহন হেয়ার রোড বা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি দিয়ে চলবে। কাকরাইল মসজিদ হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহন হাইকোর্ট ও গুলিস্তান হয়ে চলাচল করবে। টিএসসি বা রাজু ভাস্কর্য ক্রসিংয়ে আসা যানবাহন দোয়েল চত্বর বা নীলক্ষেত দিয়ে ঘুরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
 

ডিএমপি শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ এবং আশপাশের সড়কসমূহ যথাসম্ভব পরিহার করতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, যানজটের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে যাতে দেরি না হয়, সেজন্য তারা যেন যথেষ্ট সময় হাতে নিয়ে রওনা হন। ঢাকাবাসীর সহযোগিতায় নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে জানিয়েছে ডিএমপি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।