ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

৫ আগস্ট বিকেল ৫টায় উপস্থাপন হবে জুলাই ঘোষণাপত্র: অন্তর্বর্তী সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৪:৩৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৪:৩৯:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
৫ আগস্ট বিকেল ৫টায় উপস্থাপন হবে জুলাই ঘোষণাপত্র: অন্তর্বর্তী সরকার
জুলাই ঘোষণাপত্র আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
 
বার্তায় বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। ওই দিন বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত ঘোষণা শিগগির দেওয়া হবে।
 
এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ৫ আগস্ট অথবা তার আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে। শনিবার সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র‌্যালি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
 
মাহফুজ আলম বলেন, ‘আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেটার একটি দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই প্রমাণই জুলাই ঘোষণাপত্র। এতে আমাদের স্বপ্ন ও রূপকল্প প্রতিফলিত হবে।’
 
তিনি আরও বলেন, ‘ঘোষণাপত্রে সব দলের স্বাক্ষর প্রয়োজন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে এতে ইতোমধ্যে ঐতিহাসিক ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। ৫ আগস্টের মধ্যেই জাতি তা দেখতে পাবে।’
 
উপদেষ্টা আরও জানান, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে গণ-অভ্যুত্থানের দালিলিক প্রমাণ পাওয়া যাবে—যা দেশ ও জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।