ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ ঘোষণাকে বেআইনি বলল সিজেইইউ, ইতালির অভিবাসন নীতিতে বিতর্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৪:৩৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৪:৩৭:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ ঘোষণাকে বেআইনি বলল সিজেইইউ, ইতালির অভিবাসন নীতিতে বিতর্ক ছবি সংগৃহিত

ইতালির অভিবাসন নীতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত কোর্ট অব জাস্টিস (CJEU) এক ঐতিহাসিক রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, বাংলাদেশসহ কিছু দেশকে ‘নিরাপদ দেশের তালিকায়’ রাখা এবং সেই ভিত্তিতে দ্রুত আশ্রয় আবেদন খারিজ করা ইউরোপীয় আইনের পরিপন্থি।
 

এই রায়ের ফলে ইতালির বর্তমান সরকারের অভিবাসন পরিকল্পনা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে আলবেনিয়ায় শরণার্থী শিবির বানিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির যে কৌশল নেওয়া হয়েছিল, তা কার্যত বাতিল হয়ে গেল। রায়ে বলা হয়, কোনো দেশকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করতে হলে সেখানকার সব ধর্ম, জাতিগোষ্ঠী ও রাজনৈতিক মতাদর্শের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত থাকতে হবে। ইতালির আদালত ইউরোপীয় বিচারকদের জানিয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
 

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ইতালিতে আসা বাংলাদেশি অভিবাসীদের পক্ষে লড়াই করা আইনজীবীরা। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর এই রায়কে ‘অবাক করার মতো’ বলে অভিহিত করেছে এবং বলেছে, এটি ইউরোপজুড়ে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে নেয়া উদ্যোগকে দুর্বল করে দিচ্ছে।
 

প্রসঙ্গত, ২০২৩ সালে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ১০ বাংলাদেশি ও ৬ মিশরীয়কে আলবেনিয়ায় পাঠানো হয়েছিল। দ্রুত প্রক্রিয়ায় তাদের আবেদন খারিজ করে ফেরত পাঠানোর উদ্যোগ তখন থেকেই সমালোচিত হচ্ছিল। এই রায়ের ফলে ইউরোপজুড়ে অভিবাসন নীতি নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হলো, বিশেষ করে যেখানে ডানপন্থি সরকারগুলো অভিবাসন কঠোর করতে তৎপর।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।