ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বৃষ্টিতে কোটি টাকার রাস্তায় গর্ত, দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৪:৩০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৪:৩০:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বৃষ্টিতে কোটি টাকার রাস্তায় গর্ত, দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে ছবি সংগৃহিত

মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়কের ৭ কিলোমিটার অংশে ৭৭ কোটি টাকা ব্যয়ে ফোর লেন সড়ক নির্মাণ করা হলেও, কিছু বৃষ্টি হলেই বড় বড় গর্ত সৃষ্টি হয়ে তা মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে সড়কে বেড়েছে দুর্ঘটনার শঙ্কা, ক্ষুব্ধ যাত্রী, চালক ও স্থানীয়রা।
 

২০১৮ সালে মোস্তফাপুর থেকে ডিসি ব্রিজ পর্যন্ত সড়কের উন্নয়নকাজ শেষ হয়। এরপরও কয়েক ধাপে পাঁচ কোটি টাকা ব্যয় করেও সংস্কার কাজে দীর্ঘমেয়াদি সমাধান আসেনি। ২০২০-২১ অর্থবছরে জরুরি মেরামতে ব্যয় হয় ৪৫ লাখ টাকা, ২০২১-২২ সালে আরও সাড়ে চার কোটি টাকা খরচ করে দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপরও প্রতিবছর সওজ থেকে খরচ হচ্ছে লাখ লাখ টাকা। সরেজমিনে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট—মাদারীপুর কলেজ গেট, ইটেরপুল, খাগদী, ডিসি ব্রিজসহ অনেক এলাকায় পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন উল্টে আহত হচ্ছেন অনেকে।
 

স্থানীয় কলা ব্যবসায়ী হাদিম বেপারী বলেন, “এই ফোর লেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। আমরা টেকসই সংস্কার চাই।” ইজিবাইক চালক রাসেল মাতুব্বর জানান, “গর্তে পানি জমে যাচ্ছে, যাত্রীদের নিয়ে বিপদে পড়ছি।” পথচারী আলি আজগর বলেন, “সড়কের অবস্থা এখন মৃত্যুপুরীর মতো। বারবার মেরামতের নামে টাকা খরচ হচ্ছে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন নেই।”
 

এ বিষয়ে মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, “ভারী যানবাহন ও টানা বৃষ্টিতে পিচ উঠে গেছে। মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ইট-বালু দিয়ে যান চলাচল সচল রাখা হচ্ছে।”
 

স্থানীয়রা বলছেন, কোটি কোটি টাকা ব্যয়ের পরও ফোর লেন সড়কের এমন বেহাল দশা দুর্নীতির নজির, যার দায় কেউ নিচ্ছে না। তারা দ্রুত টেকসই সংস্কার ও তদন্ত দাবি করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।