ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

৫ আগস্টের মধ্যে ‘জুলাই জাতীয় সনদ’ ঘোষণার প্রস্তুতি, দুই উপদেষ্টার স্ট্যাটাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৯:৫০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৯:৫০:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
৫ আগস্টের মধ্যে ‘জুলাই জাতীয় সনদ’ ঘোষণার প্রস্তুতি, দুই উপদেষ্টার স্ট্যাটাস ছবি সংগৃহীত

শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রসঙ্গে স্ট্যাটাস দেন। মাহফুজ আলম লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। আগামী ৫ আগস্টের মধ্যে এটি ঘোষণা করা হবে। গণআকাঙ্ক্ষায় এটি বেঁচে রয়েছে, সকলের সহযোগিতায় বাস্তবায়নের পথ সুগম হয়েছে।’ অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পোস্টে জানিয়েছেন, ‘জুলাই ঘোষণাপত্র আসছে…’।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ শেষে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) মতামত প্রদানের জন্য খসড়ার কপি পাঠানো হয়েছে। সরকারি একটি দায়িত্বশীল সূত্র জানায়, আগামী ৫ আগস্টের আগেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এই খসড়া ঘোষণা করবেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।