ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

শাহবাগে উত্তপ্ত সংঘর্ষ: 'প্রকৃত জুলাই যোদ্ধা' বনাম অবরোধকারী, পুলিশের লাঠিচার্জ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৬:৩৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৩:৪১:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
শাহবাগে উত্তপ্ত সংঘর্ষ: 'প্রকৃত জুলাই যোদ্ধা' বনাম অবরোধকারী, পুলিশের লাঠিচার্জ ছবি: সংগৃহীত
ভুয়া’ আখ্যা দিয়ে আন্দোলনকারীদের সরে যেতে বাধ্য করেছে ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করা একদল তরুণ। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশও লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় ৩২ ঘণ্টা পর শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
 
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দাবি ছিল, ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়ন। তারা শাহবাগ মোড়ে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করে টানা অবরোধ চালিয়ে যাচ্ছিল।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একদল তরুণ এসে নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে অবরোধকারীদের সরে যেতে বলেন। তারা ব্যারিকেড, ত্রিপল ও মাইক সরিয়ে ফেলেন এবং অবরোধকারীদের ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে উভয়পক্ষ একে অপরের পরিচয়পত্র দেখতে চাইলে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং মঞ্চও ভেঙে ফেলে।
 
‘প্রকৃত’ জুলাই যোদ্ধাদের একজন আব্দুল খালেক বলেন, “সরকার যদি সনদ না দেয়, আমরা আবার ৫ তারিখে নামব। তবে আমরা জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন করতে চাই না। এখানে যারা বসেছিল, তারা নিজেদের স্বার্থ নিয়ে এসেছিল।”
 
আন্দোলনকারীদের পক্ষে থাকা মো. ইয়াছিন বলেন, “পুলিশ আমাকে পিটিয়েছে। পিজি হাসপাতাল থেকে একদল এসে আমাদের মঞ্চে হামলা চালিয়ে তা ভেঙে দেয়।”
 
অন্যদিকে আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, “পুলিশ ও একদল হামলাকারী একসঙ্গে আমাদের ওপর চড়াও হয়। আমাদের দুইজন এখন হাসপাতালে ভর্তি। আমরা রাজু ভাস্কর্যে নতুন করে জড়ো হচ্ছি। পরবর্তী কর্মসূচি সেখান থেকেই জানানো হবে।”
 
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, “দুই দিন ধরে অবরোধে মানুষ ভোগান্তিতে ছিল। আজ যারা এসে সরিয়ে দিল, তাদের কথায় বাস্তবতার ছাপ ছিল। তারা গুলির চিহ্ন ও পরিচয়পত্রও দেখিয়েছে।”
 
এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, “আমরা অতিরিক্ত বলপ্রয়োগ করিনি। যারা এসে অবরোধ সরিয়েছে, তারা দাবি করেছে—ভুয়া পরিচয়ে কেউ অবরোধ করলে প্রকৃত যোদ্ধাদের সুনাম ক্ষুণ্ন হয়। আমরা পরিস্থিতি শান্ত রাখতে দায়িত্ব পালন করেছি।”
 
সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ‘আসল’ ও ‘ভুয়া’—এই দুই পক্ষের বিরোধের জেরে আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।