ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে: ফারুকী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০১:৩৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০১:৩৯:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে: ফারুকী
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে।
 
শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত চার দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, “জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ, প্রতিবাদের প্রবল উচ্চারণ। জুলাই আমাদের চেতনা, আমাদের প্রেরণা। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে।”
 
ফারুকী আরও বলেন, “২৪-এর জুলাইয়ে আমাদের তরুণরা রক্তস্নাত ভূমিতে মুক্তির বীজ বপণ করেছে। তারা দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছে—জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই, সেখানে শেষ কথা নয়। মাতৃভূমি অথবা মৃত্যু—এই সাহসী অঙ্গীকার ধারণ ও লালন করেই তারা সাফল্যের মহাকাব্য রচনা করেছে।”
 
তিনি আহ্বান জানান, ফ্যাসিস্ট আরোপিত সাংস্কৃতিক আধিপত্য ভেঙে দেশজ সংস্কৃতির বিকাশ ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে নিরন্তর এগিয়ে যেতে হবে।”
 
চার দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা, স্টল ও গ্রাফিতি অঙ্কনসহ নানা অনুষঙ্গ রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।