ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নেত্রকোনায় বিএমটিএ’র সভাপতি জহিরুল সম্পাদক আসাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১০:০৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১০:১৩:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
নেত্রকোনায় বিএমটিএ’র সভাপতি জহিরুল সম্পাদক আসাদ ছবি সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) নেত্রকোনা জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জহিরুল ইসলাম তালুকদার এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।
 
তারা দুজনই নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট। কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু এবং মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব স্বাক্ষরিত পত্রে গেল বুধবার কমিটির অনুমোদন দেয়া হয়।
শুক্রবার সকালে জেলার নবনির্বাচিত সভাপতি মো. জহিরুল ইসলাম তালুকদার কমিটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং চিকিৎসা প্রযুক্তির আধুনিকীকরণে নিরলসভাবে কাজ করবো। মেডিকেল টেকনোলজিস্টদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। এই নতুন নেতৃত্ব স্বাস্থ্যখাতে অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে।’
 
কমিটির সহসভাপতিরা হলেন, জেলা সদর হাসপাতালের টেকনোলজিস্ট মো. আমিনুল ইসলাম, কলমাকান্দার মো. নুুরুল ইসলাম ও দূর্গাপুরের মো. আব্দুল মতিন। এছাড়াও সহসাধারণ সম্পাদক মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মো. নাজমুল ইসলাম ও সদর হাসপাতালের সুমন চন্দ্র ঘোষ। সাংগঠনিক সম্পাদক সদর হাসপাতালের মো. আরিফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আছিয়া ডেন্টাল কেয়ারের মো. জাকারিয়া।

প্রচার সম্পাদক সিভিল সার্জন অফিসের মির্জা মোশাররফ হোসেন, সহপ্রচার সম্পাদক নূরজাহান ডিজিল্যাবের সেলিম আহমেদ জনি, দপ্তর সম্পাদক সদর হাসপাতালের গোলাম মোস্তফা পিয়েল, সহ দপ্তর সম্পাদক পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. আল মামুন, অর্থ সম্পাদক সদর হাসপাতালের ডলি ঘোষ, সহ অর্থ সম্পাদক মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সাদিকা পারভীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দূর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আলী আজগর মামুন, সমাজকল্যাণ সম্পাদক কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের কহিনুর বেগম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের রোজিনা আক্তার, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক বারহাট্টা টুথ কেয়ার পয়েন্টের সুপ্রিয় দেবনাথ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল নুরের মো. মিন্টু আকন্দ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মো. আলিফুল ইসলাম।


এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন মদন স্বাস্থ্য কমপ্লেক্সের মো. আতিকুর রহমান, কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মো. আশরাফুল, সদর হাসপাতালের সেলিনা আক্তার, খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সের মো. হাসান আলী, নিলয় ডেন্টাল কেয়ারের লক্ষী রাণী বর্মন।
 
 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।