ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

“দুটোই জঘন্য, কিন্তু তুলনা ঠিক হয়নি”—বিতর্কের পর অবস্থান স্পষ্ট করলেন আসিফ নজরুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:৩৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:৩৩:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
“দুটোই জঘন্য, কিন্তু তুলনা ঠিক হয়নি”—বিতর্কের পর অবস্থান স্পষ্ট করলেন আসিফ নজরুল ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে এক আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনীতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা যেসব অপরাধ করেছে, তা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর অপরাধকেও ছাড়িয়ে যেতে পারে।

তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার নৃশংসতার তুলনা পাকিস্তানি বাহিনীর সঙ্গে করা ঠিক হয়নি। তিনি মন্তব্য করেন, শেখ হাসিনার নেতৃত্বে যেসব ঘটনা ঘটেছে, তা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে, তবে তার সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুলনা দেওয়া উচিত হয়নি।

আসিফ নজরুল লেখেন, শেখ হাসিনা লাশ-আহতকে আগুনে পুড়িয়ে দেওয়া, নারী ও শিশুহত্যা, হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়া, ও হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশ দিয়েছেন—যা যুদ্ধকালীন সময়েও আন্তর্জাতিক আইন অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

তবে তিনি স্পষ্ট করেন, এ মন্তব্যের মাধ্যমে কারও মনে হয়ে থাকলে যে, তিনি পাকিস্তানি বাহিনীর ১৯৭১ সালের গণহত্যাকে লঘু করে দেখাতে চেয়েছেন—সে ধারণা ভুল এবং এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।