ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

কুষ্টিয়ায় জুট মিলে আগুন, ১৫ ঘণ্টা ধরে চলছে নির্বাপণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫২:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
কুষ্টিয়ায় জুট মিলে আগুন, ১৫ ঘণ্টা ধরে চলছে নির্বাপণ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

কুষ্টিয়ার ভেড়ামারায় আল আমিন জুট মিলস্ লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্বাপণের কাজ। এখনও থেমে থেমে জ্বলছে আগুন। 

গতকাল রোববার রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ এবং নির্বাহী পরিচালক মো. আল-আমিন। 

 
 

প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. সাদিকুর রহমান বলেন, ‘রাতে জুট মিলের প্রোডাকশন ফ্লোরের পাশের গোডাউনে আগুন লাগে। ধারণা করছি, প্রোডাকশন ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিমিষেই আগুনে পুড়ে যায় গোডাউন থাকা বাছাইকৃত পাট ও কাঁচামাল, মেশিনারিজ ও রপ্তানির জন্য প্রস্তুতকৃত পণ্যসামগ্রী।’

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. আল আমিন জানান, এখনও থেমে থেমে আগুন জ্বলছে। ১৪ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। 

 

 


ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শরিফুল ইসলাম জানান, জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার রাত ১২টা থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। আগুন রাত ৩টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। তবে মাঝে মাঝে এখনো আগুন জ্বলছে, বিধায় তা নির্বাপণের জন্য আমাদের টিম ১৫ ঘণ্টা ধরে কাজ করে যাচ্ছে।’

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।