ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

রিয়ালের স্কোয়াডে বড় রদবদল: শাবি আলোনসোর পরিকল্পনায় বাদ পড়ছেন রদ্রিগো-এন্দ্রিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১০:০৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১০:০৩:৪৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
রিয়ালের স্কোয়াডে বড় রদবদল: শাবি আলোনসোর পরিকল্পনায় বাদ পড়ছেন রদ্রিগো-এন্দ্রিক ছবি সংগৃহীত

নতুন মৌসুম শুরুর আগেই স্কোয়াড ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ শাবি আলোনসো। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাঁচ ফুটবলারকে ছাড়তে পারে লস ব্ল্যাঙ্কোস। তালিকায় রয়েছেন দুই ব্রাজিলিয়ান তরুণ তারকা—রদ্রিগো ও এন্দ্রিক।



গত মৌসুমে প্রত্যাশিত পারফরম্যান্স থেকে অনেক দূরে ছিল রিয়াল মাদ্রিদ। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, এমনকি কোপা দেল রে—কোনো শিরোপাই উঠেনি তাদের হাতে। এল ক্ল্যাসিকোতেও বারবার পরাজিত হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। নতুন কোচ শাবি আলোনসোর হাত ধরে সেই হতাশা পেছনে ফেলতে চায় স্প্যানিশ জায়ান্টরা।


আসছে ৪ আগস্ট থেকে ভালদেবেবাসে অনুশীলন শুরু করবে রিয়াল মাদ্রিদ। সেখান থেকেই শুরু হবে আলোনসোর নতুন অধ্যায়। ট্রেনিং শুরুর পর ক্লাব কর্তৃপক্ষকে জানানো হবে স্কোয়াড নিয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত। এরই মধ্যে আলোচনায় এসেছে পাঁচজন খেলোয়াড়ের নাম, যাদের দলে রাখার সম্ভাবনা কম।


রদ্রিগোকে নিয়ে আছে অনেক গুঞ্জন। কার্লো আনচেলত্তির অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, শাবি আলোনসোর দৃষ্টিভঙ্গিতে তেমন প্রাধান্য পাচ্ছেন না সেলেসাও তারকা। ১০০ মিলিয়ন ইউরো ফিতে তাকে দলে টানতে আগ্রহ দেখাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো—বিশেষ করে আর্সেনাল, লিভারপুল ও টটেনহ্যাম।


অন্যদিকে, আলোচনার কেন্দ্রে আছেন ১৯ বছর বয়সি ফরোয়ার্ড এন্দ্রিকও। ব্রাজিল থেকে বিপুল প্রত্যাশা নিয়ে রিয়ালে যোগ দিলেও ইনজুরি আর ধারাবাহিকতা না থাকায় তার ওপর থেকে আস্থা হারাচ্ছে ক্লাব। ফলে তাকে লোনে পাঠানোর চিন্তাভাবনা করছে রিয়াল ম্যানেজমেন্ট।


এই তালিকায় আরও রয়েছে ডেভিড আলাবা, দানি সেবাওস এবং ফেরল্যান্ড মেন্ডির নাম। সপ্তাহখানেকের মধ্যেই এই রদবদলের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো। নতুন মৌসুম শুরুর আগেই গতি ফেরাতে চাইছে রিয়াল মাদ্রিদ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।