ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

নাসিরনগরে যত্রতত্র আবর্জনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নির্দিষ্ট ডাস্টবিনের অভাবে নাসিরনগর উপজেলা সদরে বর্জ্যের স্তূপ ও জনদুর্ভোগ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ১০:৪৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ১০:৪৯:০৪ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
নাসিরনগরে যত্রতত্র আবর্জনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ছবি : প্রতিনিধি

নাসিরনগর উপজেলা সদর যেন দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। নেই পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নেই ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত স্থান। ফলে বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র।


গুরুত্বপূর্ণ সড়কের পাশে, বাজারের অলিগলিতে, জনবসতিপূর্ণ এলাকায়, এমনকি সরকারি স্থাপনার পাশে ও নদী-খালেও গড়ে উঠেছে ময়লার বিশাল স্তূপ। পচা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। পরিবেশদূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। অথচ দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে ক্ষোভ।


উপজেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জনবহুল বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। কোথাও বাসাবাড়ির উচ্ছিষ্ট, কোথাও বাজারের পচনশীল বর্জ্য, আবার কোথাও পলিথিন, প্লাস্টিক ও ফেলে দেওয়া সামগ্রীর স্তূপ। নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা না থাকায় দিনের পর দিন এসব আবর্জনা জমে একেকটি স্থান পরিণত হয়েছে অঘোষিত ময়লার ভাগাড়ে। দুর্গন্ধের কারণে পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।


সবচেয়ে দুর্ভোগপূর্ণ স্থানগুলোর একটি হচ্ছে উপজেলা সদরের বাজার এলাকার পূর্ব প্রান্তে উপজেলা খাদ্যগুদামের পাশে, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পুকুরঘেঁষা এলাকা এবং স্থানীয় শহীদ মিনার থেকে কলেজ মোড় যাওয়ার রাস্তার পাশের বিভিন্ন স্থান। এসব জায়গায় গড়ে উঠেছে ময়লার বিশাল স্তূপ। আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য প্রতিনিয়ত ফেলার কারণে জায়গাগুলো দুর্গন্ধময় হয়ে উঠেছে। এ পথে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


প্রতিদিন এ পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্গন্ধের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির ফেলা ময়লা-আবর্জনায় সেখানে তৈরি হয়েছে বিশাল ভাগাড়। পচনশীল বর্জ্যের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। নির্বিচারে ময়লা ফেলার কারণে জমেছে আবর্জনার স্তূপ। গুরুত্বপূর্ণ এসব স্থানে বর্জ্যের এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্থানীয়রা।


স্থানীয়দের ভাষ্যমতে, উপজেলা সদরে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণের কোনো কার্যকর ব্যবস্থা নেই। নেই পর্যাপ্ত ডাস্টবিন কিংবা নির্ধারিত বর্জ্য ফেলার স্থান। ফলে অনেকেই বাড়ি বা দোকানের আশপাশের খালি জায়গা, সড়কের পাশ কিংবা খালে ময়লা ফেলছেন। তবে নির্দিষ্ট ব্যবস্থা না থাকার পাশাপাশি জনসচেতনতার অভাবকেও এ পরিস্থিতির জন্য দায়ী করছেন সচেতন মহল।


অনেকের প্রশ্ন, একটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবসতিপূর্ণ এলাকা এভাবে আর কতদিন ময়লার ভাগাড় হয়ে থাকবে? প্রতিদিন বাড়ছে আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ। অথচ বর্জ্য অপসারণে নেই কার্যকর ব্যবস্থা। এ অবস্থায় নাসিরনগর উপজেলা সদরকে ময়লার অভিশাপ থেকে মুক্ত করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।


বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, ‘ময়লা যেখানে-সেখানে শুধু দু-একজন ফেলছেন না, এই এলাকার সবাই ফেলছেন। কারণ, এখানে কোনো ডাস্টবিন নেই। পুরো এলাকার মানুষ নিরুপায় হয়েই যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষিত করছেন।’ গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ, নির্ধারিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাজার ও আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তাঁরা।


এদিকে যত্রতত্র জমে থাকা পচনশীল বর্জ্য জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্মুক্ত স্থানে আবর্জনার স্তূপ মশা-মাছির বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। পাশাপাশি বৃষ্টির পানির সঙ্গে বর্জ্য আশপাশের নালা ও জলাশয়ে ছড়িয়ে পড়লে পানিদূষণ এবং বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অব্যবস্থাপনা দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


স্থানীয়দের দাবি, ক্রমবর্ধমান জনসংখ্যা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলা সদরে দ্রুত পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ, নির্ধারিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং বাজার ও আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তাঁরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।