নতুন কমিশনের মেয়াদে দুদকের ১২২ মামলা অনুমোদন
নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর প্রায় দেড় মাসে ১২২টি মামলা ও ৬৬টি অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। আদালতের আদেশে সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
- আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:৩৯:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:৩৯:০৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৩ বার পঠিত
ছবি—সংগৃহীত
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এই সময়ে আদালতের আদেশে ৬৮ জনের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে স্থাপিত এসআইএস সিস্টেম পরিচালনা, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের নামে শতকোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধান করছে দুদক। এ ঘটনায় কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় শত শত কোটি টাকা আত্মসাৎ এবং অতিরিক্ত মূল্য দেখিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগেও জাহিদুর রহিমের বিরুদ্ধে অনুসন্ধান করছে কমিশন।
অন্যদিকে, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশিদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।